নিউজ প্রবাসী ডেক্স ;
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন যোগাযোগ রক্ষায় বিদেশি সিম, বিশেষ মোবাইল অ্যাপ এবং ভারতীয় আধার কার্ড ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ। আধার কার্ডে তাঁর নাম ছিল ‘আজহার খান’।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার ভোরে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ভারতে পালানোর সময় ইমনকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে, যা ভারতে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইমনের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি একাধিকবার গাড়ি, রুট ও চালক পরিবর্তন করেছিলেন।
এসপি মাসুদ আলম জানান, ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর নির্দেশনায় কাজ করতেন। ঝিকরগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সব প্রস্তুতিও সম্পন্ন ছিল।
পুলিশের দাবি, ইমনের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে তদন্ত সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts