নিউজ প্রবাসী ডেক্স :
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে রিজার্ভের এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার মজুতের হিসাব দুটি পদ্ধতিতে প্রকাশ করে। এর একটি হলো মোট রিজার্ভ এবং অন্যটি আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি। হিসাবের পদ্ধতিগত পার্থক্যের কারণে দুই ব্যবস্থায় রিজার্ভের পরিমাণ এক নয়।