নিউজ প্রবাসী ডেক্স  ॥
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে আইন অনুযায়ী তার ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রেখেছে এবং দেশে ফিরলে তিনি আদালতে নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পাবেন।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে এলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। প্রয়োজন হলে তিনি বিদেশি আইনজীবী নিয়োগসহ আইনের সব সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। আদালত যে রায় দেবেন, সরকার সেটিই বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, আদালত যদি চূড়ান্ত বিচারে মৃত্যুদণ্ড বহাল রাখেন, অন্য কোনো সাজা দেন কিংবা খালাস দেন—সব ক্ষেত্রেই সরকারের অবস্থান হবে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। এভাবেই ন্যায়বিচার নিশ্চিত হয়।
শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত আদালতের নির্দেশনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এটি সরকারের সিদ্ধান্ত নয়, আদালতের আদেশ। আদালতের নির্দেশনা কার্যকর করা নির্বাহী বিভাগের সাংবিধানিক দায়িত্ব। এ আদেশের বিরুদ্ধে কারও আপত্তি থাকলে আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, সরকার দেশের বিচারব্যবস্থা আরও কার্যকর ও আধুনিক করতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

August 29, 2026
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts