নিউজ প্রবাসী ডেস্ক

রাজধানীর মিরপুরের পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বর এলাকার ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে। এতে বাসটির একাংশ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে বাসটি পার্ক করা ছিল। এ সময় দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটির আংশিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts