নিউজ প্রবাসী ডেক্স:
চারটি ছবি প্রকাশ করে সেগুলোর সঙ্গে ‘প্রেমে পড়া বারণ’ লিখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর এই সংক্ষিপ্ত ও কাব্যিক ক্যাপশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা কৌতূহল। তবে কথাটির মাধ্যমে বিশেষ কোনো বার্তা দিতে চেয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন জয়া। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনটি নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, এটি কি নিছকই মনের ভাব প্রকাশ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? অবশ্য এ বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসানের উপস্থিতি বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। কখনো স্নিগ্ধ সাজে, কখনো স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে, আবার কখনো কাব্যিক কথায় নিজের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি। তাঁর ছবি ও লেখায় সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্বের ছাপ খুঁজে পান অনুরাগীরা।
দীর্ঘ অভিনয়জীবনে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দুই বাংলার দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। অভিনয়ের বাইরে তাঁর পোশাক, ব্যক্তিত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে।
এবার চারটি ছবি আর ‘প্রেমে পড়া বারণ’ ক্যাপশন দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে তাঁর এই কথার পেছনে কোনো বিশেষ অনুভূতি কিংবা বার্তা রয়েছে কি না, তা এখনো অজানা।