নিউজ প্রবাসী ডেক্স:

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালে আরও শিক্ষার্থী আসছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্য শিক্ষার্থীদের দেখাশোনা করছেন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁরা অসুস্থ হয়েছেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, লাইব্রেরির যে অংশে আগুনের সূত্রপাত, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে অল্প সময়ের মধ্যে ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

তিনি আরও জানান, মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে সক্ষম হয়। ফলে নিরাপদে বের হওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts