নিউজ প্রবাসী ডেক্স :

দেশে আবারও বাড়ানো হয়েছে ফার্নেস অয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন প্রজ্ঞাপনে প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করেছে। ফলে প্রতি লিটারে দাম বেড়েছে প্রায় ১৯ টাকা। সোমবার রাত ১২টা থেকে নতুন এ মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় এবং ডলারের বিনিময় হার বাড়ার কারণেই এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। এর আগে গত এপ্রিলেও ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়েছিল। ফলে মাত্র এক মাসের ব্যবধানে জ্বালানি পণ্যটির দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts