
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভা শেষে জানানো হয়, মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
এদিকে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ঘরমুখো মানুষের প্রস্তুতি শুরু হয়েছে।
সৌদি আরবে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় সেখানে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। তার আগের দিন অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।