নিজস্ব প্রতিবেদক,
বাঘারপাড়া: তেভাগা আন্দোলনের অন্যতম পুরোধা, আজীবন কমিউনিস্ট নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অমল সেনের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে কমরেড অমল সেনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বাকড়ী গোচর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, বাঘারপাড়া উপজেলা কমিটি ও স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, যশোর জেলা কমিউনিস্ট লীগের সদস্য পলাশ বিশ্বাস ও বিথীকা বিশ্বাস, অধ্যাপক রমেশ চন্দ্র অধিকারী, অপূর্ব অধিকারী, দিলীপ বিশ্বাস, সুবোধ বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের এক আপসহীন সংগ্রামী। শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর আজীবনের লড়াই নতুন প্রজন্মকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রেরণা জোগাবে। তেভাগা আন্দোলনের মাধ্যমে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে একই মাঠে বসুন্দিয়া ফুটবল একাদশ ও নড়াইল ফুটবল একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অমল সেনের সমাধিতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, কমরেড অমল সেন ১৯১৩ সালের ১৯ জুলাই নড়াইল জেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে জন্মগ্রহণ করেন। জমিদার পরিবারে জন্ম নিয়েও তিনি কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে নিবেদিত করেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী যশোরের বাঘারপাড়ার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের সূচনাস্থল হিসেবে বাকড়ী আজও বিশেষ গুরুত্ব বহন করে।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
মাদকের বিরুদ্ধে ফুটবলের লড়াই, হুদা জগমোহনপুরে তরিকুল ইসলাম স্মৃতি টুর্নামেন্ট
আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।

September 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts