নিউজ প্রবাসী ডেক্স :

নতুন সরকারের মন্ত্রিসভার শপথের আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে দু’জন পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে—বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে—সেনাবাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসানের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বাধীন সরকারের তত্ত্বাবধানে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বড় ধরনের জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এই শপথের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের দেড় বছরের দায়িত্বকাল আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts