নিউজ প্রবাসী ডেক্স ;
দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।
২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিন। গত বছর সাফের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে কমিটিতে বয়সসীমার বিধিনিষেধ প্রত্যাহার করা হলে তার পুনর্নির্বাচনের পথ আরও সুগম হয়।
এদিকে, একই দিনে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ৪ নভেম্বর ঢাকায় টুর্নামেন্ট শুরু হবে এবং ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই আসর।