নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের সালেহপুর ব্রিজসংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে ৮০ থেকে ৯০ জনের একটি দল মশাল মিছিল করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়। অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রাকিব শিকদার, মহিবুল্লাহ আল সাব্বির, ইকবাল, সামিউল ইসলাম, শফিকুল ইসলাম খান ইদ্রিস, রিপন, ইব্রাহিম, ওয়ালিউর রহমান শিবলী ও রমজান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।