নিউজ প্রবাসী :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের ২১তম সভাপতির দায়িত্ব পান তিনি।
২ নম্বর ক্যাটেগরিতে মোট ৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে নির্বাচনে আধিপত্য দেখান তামিম। পরে পরিচালকদের সমর্থনে সভাপতি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আনুষ্ঠানিকভাবে বিসিবির নেতৃত্ব গ্রহণ করেন দেশের অন্যতম সফল এই ওপেনার।
একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। ক্রিকেট মাঠে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পর এবার দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে বসলেন তামিম, যার মাধ্যমে বিসিবিতে শুরু হলো নতুন এক অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts