নিউজ প্রবাসী ডেক্স :

নতুন অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার উচ্চাভিলাষী বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি ও গৃহায়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও এত বড় কর্মসূচির বাস্তবায়ন সক্ষমতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সরকার বলছে, নির্বাচিত সরকারের বাড়তি সক্ষমতার ওপর আস্থা রেখেই বড় আকারের এডিপি নেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে, কেবল বরাদ্দ বাড়ালেই উন্নয়ন নিশ্চিত হয় না; প্রয়োজন দক্ষ বাস্তবায়ন, জবাবদিহিতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বাস্তবায়ন কাঠামোর দুর্বলতা দূর করা না গেলে উচ্চাভিলাষী এ উন্নয়ন পরিকল্পনা কাগজেই সীমাবদ্ধ থাকার ঝুঁকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts