নিউজ প্রবাসী ডেক্স:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তবে তার বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts