
নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে লড়াকু অবস্থানে রয়েছে বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত ফিরলেও মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্বাগতিকরা।
লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১ ওভারে ২ উইকেটে ৯৩ রান। এতে প্রথম ইনিংসের লিডসহ মোট এগিয়ে যায় ১২০ রানে। মুমিনুল ৩৭ ও শান্ত ৩৪ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েছেন ৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি।
এর আগে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দ্রুত বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে পরে ধৈর্যের পরীক্ষায় উতরে যান মুমিনুল-শান্ত জুটি। উইকেটে অসমান বাউন্স ও পেসারদের সহায়তা থাকলেও ঝুঁকিহীন ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন তারা।
দ্বিতীয় সেশনের শুরুতে আকাশ কালো মেঘে ঢেকে গেলে বৃষ্টির কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। মাঠের উইকেট ঢেকে রাখা হয়েছে।