নিউজ প্রবাসী ডেক্স :

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা তরুণ হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
অবরোধের কারণে সাজেক-দীঘিনালা ও মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় আন্দোলনকারীদের। এতে পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটকবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে রিসোর্ট মালিকরা বলছেন, অবরোধের কারণে পর্যটক আগমন একেবারে স্থবির হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts