নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র হাশিমপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস-২০২৬’ উপলক্ষে বুধবার সকালে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারস্থ আউটলেট কার্যালয়ে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফখর উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যশোর শাখার এফএভিপি এন্ড ম্যানেজার অপারেশন মোহাম্মদ শাহানুর আলম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম, আবাকাস গ্রুপ লিমিটেডের স্বত্বাধিকারী জহির ইকবাল, বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুল ইসলাম আজাদ এবং হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদ।
প্রধান অতিথির বক্তব্যে শানুর আলম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সবসময় গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই ব্যাংকের মূল লক্ষ্য। তিনি গ্রাহকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন এবং সকলকে নিয়মিত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে হাশিমপুর ও আশপাশের এলাকার ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয় করেন হাশিমপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ বায়জিদ মাহমুদ। এ সময় সহকারী ইনচার্জ ফাহিম মোহাম্মদ, ক্যাশ ইনচার্জ রায়হান সুলতান, হেল্প ডেস্ক এক্সিকিউটিভ পারভীন আক্তার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট হুসনা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন সেলিনা খাতুন ও জেসমিন বেগম। তারা ইসলামী ব্যাংকের সেবার মানের প্রশংসা করে ভবিষ্যতেও দ্রুত, সহজ ও গ্রাহকবান্ধব সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও আরও উন্নত, দ্রুত ও সহজ ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

August 29, 2026
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts