নিউজ প্রবাসী ডেক্স :

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই বার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
ইরানের পক্ষ থেকে জানানো হয়, তারা যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তবে এ নিয়ে যেকোনো আলোচনার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট ও পূর্ণ নিশ্চয়তা চায় তেহরান।
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি নিরসনে বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts