নিউজ প্রবাসী ডেক্স :

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার সকালে গিরিধারা এলাকার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সবজি বিক্রেতা মো. কালাম, তার স্ত্রী সায়মা ও তাদের তিন সন্তান। আহতদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্ত্রী ও সন্তানদের শরীরের বিভিন্ন অংশেও গুরুতর দগ্ধের চিহ্ন রয়েছে।
প্রতিবেশীরা জানান, সকালে বিকট শব্দ শুনে তারা ছুটে গিয়ে ঘরের ভেতরে আগুন দেখতে পান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে আগুনের উৎস তৈরি হতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts