নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে গভীর শোক ও আবেগঘন পরিবেশে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা শেষ বিদায়ে অংশ নেন।
জানাজার পর বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আগামী শনিবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে নিহত দুই শিক্ষার্থী বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসন্ন সমাবর্তনে তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে তাদের সম্মানে নীরবতা পালন এবং দুটি খালি চেয়ার রাখা হবে, যা পুরো ক্যাম্পাসে শোকের আবহ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts