নিউজ প্রবাসী ডেক্স :

কুষ্টিয়ায় অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে মোট পাঁচটি স্বর্ণপদক অর্জন করে প্রতিষ্ঠানটি।
ছেলেদের দল ৪৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে রানারআপ হয়। অন্যদিকে মেয়েদের দল ৩৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
ব্যক্তিগত ইভেন্টে শাহরিয়ার, মারুফ, সৌরভ ও আলী স্বর্ণপদক জিতে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। মেয়েদের বিভাগে সামিয়ার পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়।
দলীয় ইভেন্টসহ অন্যান্য প্রতিযোগিতায়ও যবিপ্রবির খেলোয়াড়রা একাধিক রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেন। কোচ আব্দুল্লাহ হেল কাফি জানান, ভবিষ্যতে আরও ভালো ফলাফলের লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts