নিউজ প্রবাসী ডেক্স:

রংপুরের বদরগঞ্জ রেলস্টেশন এলাকায় পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রংপুর রেলস্টেশনের সুপার আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে যাওয়ার পথে বদরগঞ্জ স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর বদরগঞ্জ স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ওই পথে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।

রেলস্টেশন সুপার জানান, দুর্ঘটনার বিষয়টি রেলওয়ের বিভাগীয় সদর দপ্তরকে অবহিত করা হয়েছে। লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি।

লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেল চলাচল স্বাভাবিক করতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts