নিউজ প্রবাসী ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়।

শনিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

পেট্রোবাংলা জানায়, বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এদিকে, রক্ষণাবেক্ষণ চলাকালে সহযোগিতা করায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পেট্রোবাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts