নিউজ প্রবাসী ডেক্স:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শনিবার (৩১ অক্টোবর)। এদিন সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডগুলোর ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd।

প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে প্রবেশ করে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এসএমএসে ফল জানার পদ্ধতি

মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং শেষে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজটি হবে: HSC DHA 123456 2026। এরপর সেটি ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts