নিউজ প্রবাসী ডেক্স :

NTRCA-এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়ায় এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের মূল্যায়নে এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা হবে এবং এতে উত্তীর্ণদের ভাইভায় অংশ নিতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা কম্পিউটারের সামনে বসে পরীক্ষায় অংশ নেবেন, যেখানে এআই তাদের পোশাক-পরিচ্ছদ, আচরণ, বডি ল্যাংগুয়েজ, সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক দক্ষতা বিশ্লেষণ করে নম্বর প্রদান করবে।
এবারই প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান নিয়োগে এমন প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু হচ্ছে। মোট নম্বরের একটি অংশ থাকবে মৌখিক পরীক্ষায়, আর বাকি নম্বর নির্ধারিত হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।
প্রায় ৫০ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যেই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়বে।
তবে এআই ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার উন্নয়ন এখনও চলমান রয়েছে। সেটি সম্পন্ন হলেই মৌখিক পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের দায়িত্ব NTRCA-এর অধীনে পরিচালিত হচ্ছে, যা নিয়োগ ব্যবস্থায় নতুন পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts