নিউজ প্রবাসী ডেক্স :

সরকারি সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে। এখন থেকে তিনি শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানানো হয়। গেজেটে সরকারের আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ববি হাজ্জাজের কাছ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রত্যাহার করা হলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি বহাল থাকছেন।
এছাড়া গেজেটে আরও কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts