নিউজ প্রবাসী ডেস্ক:
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের স্মরণে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁদের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রয়েছেন।
এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনীর প্রধানের প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে এবং রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।