চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া এলাকার ফিরোজ আহমেদ তৌহিদ, ২৩, ও মাহী পাটোয়ারী, ২৪।
সহযাত্রীদের বরাতে জানা গেছে, পাঁচটি মোটরসাইকেলে ১০ বন্ধু চাঁদপুর থেকে প্রথমে সাজেক এবং পরে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। সকালে তারা মোটরসাইকেলে করে চাঁদপুরে ফিরছিলেন।
পথে ঠাকুরদিঘী এলাকায় কক্সবাজারমুখী মাছবাহী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক তৌহিদ মারা যান। গুরুতর আহত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts