নিউজ প্রবাসী ডেক্স :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা সৌদি আরব থেকে দেশে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, দুই প্রবাসীর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার পর তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
ওসি আমিনুল ইসলাম জানান, সরকারি নিয়ম মেনে নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার আরও পাঁচ প্রবাসীর মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts