নিউজ প্রবাসী ডেক্স :

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য। সম্ভাব্য বহুজাতিক নিরাপত্তা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’কে পশ্চিম এশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোট হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এরই অংশ হিসেবে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে ফ্রান্সও লোহিত সাগরে বিমানবাহী রণতরীসহ যুদ্ধজাহাজের বহর মোতায়েন করে। মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে আস্থা ফিরিয়ে আনতেই ইউরোপীয় দেশগুলো সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর পশ্চিম এশিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ে। এর প্রভাবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় আরও সক্রিয় অবস্থানে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি স্থিতিশীল হলে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গেও সমন্বয়ের চেষ্টা চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts