নিউজ প্রবাসী ডেক্স :

সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক মেরিটাইম জোটে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য হুতিদের হুমকি মোকাবিলা, ইরানকে আক্রমণ করা নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু হজ-ওমরাকেন্দ্রিক নয়, বরং এটি একটি কৌশলগত সম্পর্ক। ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, মক্কা ও মদিনার রক্ষক রাষ্ট্র হিসেবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। সৌদি আরব নিরাপত্তা সহযোগিতা চাইলে বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী সহায়তা দেওয়া হবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এ জোটের লক্ষ্য ইয়েমেনের হুতি গোষ্ঠীর কারণে সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা। একই সঙ্গে বাংলাদেশ ইরানের সঙ্গেও ইতিবাচক সম্পর্ক বজায় রাখছে। তাই এ জোটে অংশগ্রহণের অর্থ ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়।
তিনি জানান, বাংলাদেশের কী ধরনের অংশগ্রহণ হবে, তা দেশের সক্ষমতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতেই নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts