নিউজ প্রবাসী ডেক্স :

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও নয় শিশু।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪১৪ জনের।
সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৬০ জনের প্রাণহানি হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ জন মারা গেছে রাজশাহী বিভাগে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৪ জন শিশু। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ৪৪৯ জন, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে। আর নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৩২৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts