নিউজ প্রবাসী ডেস্ক :
ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাসের এক বার্তায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়। ওই ফ্লাইটের মাধ্যমেই তিন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তবে দেশে ফেরত আসা ব্যক্তিদের পরিচয় ও প্রত্যাবাসনের বিস্তারিত কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আর কোনো তথ্য জানানো হয়নি।