নিউজ প্রবাসী ডেক্স:

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং অভিযোজন সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী যুক্তরাজ্য। জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং সবুজ ও নীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) লন্ডনে যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক বিশেষ প্রতিনিধি র‍্যাচেল কাইটের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু তহবিল থেকে অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, কার্বন বাজারের সম্ভাবনা এবং সবুজ ও নীল অর্থনীতিতে বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের বিষয়েও তিনি আলোচনা করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার ওপর সমানভাবে পড়ে না উল্লেখ করে বৈঠকে নারী ও শিশুদের ঝুঁকি নিয়ে মতবিনিময় হয়। এ ছাড়া জলবায়ুসংশ্লিষ্ট প্রযুক্তি ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে বাস্তব কর্মকাণ্ডে রূপ দেওয়ার প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।

বৈঠকে আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রস্তুতি ও অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আলোচনায় উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts