নিউজ প্রবাসী ডেস্ক:

বাংলাদেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও সাম্প্রতিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়মিত পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।

মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের শ্রমিক আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেখানে বিভিন্ন নতুন ঘটনা ও পরিবর্তন ঘটছে, আর সেসব বিষয় ভারত নজরে রাখছে।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিবাচক, প্রগতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি।

সংবাদ সম্মেলনে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। আন্তসীমান্ত নদীসংক্রান্ত আলোচনা ও সহযোগিতার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও জানতে চান সাংবাদিকেরা। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts