নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১২ শিক্ষার্থীকে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি দেওয়া হয়েছে। স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০১৯-২০২০ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এসব শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রত্যেককে এককালীন ১২ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৈয়দ ইমতিয়াজ আহমেদের স্মরণে প্রতিষ্ঠিত এই বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—তানজিম তাসনিম, মো. মাশরুর হক নাফিস, ফারিয়া ইসলাম, তাবাসসুম এলাহী, খন্দকার তাহমিদ রেজওয়ান, কাওসার উদ্দিন মাহমুদ, মো. হিমেল রহমান, কাজী ফারিহা ইকবাল, ঐশ্বরিয়া সঞ্জুক্তা রায় প্রমা, মুহাম্মদ এস্তিয়াক হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ শিবলী ও নিশাত তাসনিম।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ, অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন, অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২০০৯ সালের ৩ অক্টোবর এ বৃত্তি তহবিল প্রতিষ্ঠা করা হয়। ডা. নেপিশা বেগম এ তহবিলের দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts