নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্বৃত্তরা সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি পার্কিংয়ে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর সিআইডি কার্যালয়ে ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির কর্মকর্তারা উপস্থিত হন। এ সময় সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts