নিউজ প্রবাসী ডেস্ক :

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

তবে বিস্ফোরণের কারণ, আটক ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপের বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts