নিউজ প্রবাসী ডেক্স:

নভেম্বর মাসের প্রথম আট দিনেই দেশে ১১৩ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ কোটি ডলারে। এতে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নভেম্বরের প্রথম আট দিন এবং চলতি অর্থবছরের শুরু থেকে হিসাব—দুই ক্ষেত্রেই গত বছরের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহে প্রবাসী আয়ের ইতিবাচক অবদান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts