নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর শ্যামলী এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে রাত ৯টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সিহাব সরকার জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।