সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। কমিটির সদস্য হিসেবে আরও ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. বশির উল্লাহ।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিচার বিভাগের সামগ্রিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।