নিউজ প্রবাসী ডেক্স :

তারেক রহমান একদিনের সফরে যশোর এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বিমানে যাত্রা করেন।
এই সফরে তার দিনের কর্মসূচি বেশ ব্যস্ত। সকালেই শার্শা এলাকায় একটি খাল খনন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর স্থানীয়ভাবে আয়োজিত একটি সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
দুপুরের পর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শনও রয়েছে তার সূচিতে।
সবশেষে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত বড় জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সফর শেষে প্রধানমন্ত্রীর একই দিন ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts