
নিউজ প্রবাসী ডেক্স :
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনা ও বিতর্কের মধ্যেই বিষয়টি অন্য দেশের চুক্তির সঙ্গে তুলনা করে দেখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ একা নয়—ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বহু দেশ একই ধরনের শর্তে চুক্তি করেছে। তাই পুরো বিষয়টি বুঝতে হলে তুলনামূলকভাবে বিশ্লেষণ জরুরি।
এদিকে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এই চুক্তিকে ‘অসম’ বলে মন্তব্য করেছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তীব্র হয়েছে।