নিউজ প্রবাসী ডেক্স ;

ঢাকার আদাবর এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে ‘পাংখা রুবেলকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুর জোন পুলিশ।
পুলিশ সূত্র জানায়, রুবেল আদাবর থানার তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদকসহ মোট নয়টি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত রুবেল এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। জামিনে বের হয়ে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ার মধ্যে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts