
প্রেস বিজ্ঞপ্তি :

মুক্তিযুদ্ধের কিংবদন্তি, সাবেক সফল বাণিজ্যমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশ আজাদী পার্টির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ আজাদী পার্টি (বিএপি)।
এক শোকবার্তায় বাংলাদেশ আজাদী পার্টির চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “তোফায়েল আহমেদ ছিলেন দেশের একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনীতিক। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আরও বলা হয়, “মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।”