নিউজ প্রবাসী ডেক্স :

যশোরের শার্শায় নামের মিলকে কেন্দ্র করে এক সাংবাদিককে আওয়ামী লীগ নেতা হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। স্থানীয় সাংবাদিক ও পরিবারের দাবি, রাজনৈতিক নেতা আসাদুজ্জামান আসাদের পরিবর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি মোহা. আসাদুজ্জামানকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
রোববার গভীর রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে হাজির করলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ঘটনাকে কেন্দ্র করে শার্শা ও বেনাপোলের সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার মুক্তির দাবিতে তারা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
পরিবারের দাবি, গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান একজন সাংবাদিক ও সাবেক কলেজ শিক্ষক; তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন। অন্যদিকে পুলিশ বলছে, সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে মামলার বাদীও জানিয়েছেন, মামলার মূল অভিযুক্ত ছিলেন সাবেক এমপির এপিএস আসাদুজ্জামান আসাদ।
ঘটনাটি ঘিরে পরিচয় বিভ্রাট, আইনি প্রক্রিয়া এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts