নিউজ প্রবাসী ডেক্স :

দীর্ঘদিনের সংযত পারমাণবিক নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ভারত। আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিপরির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি প্রথমবারের মতো সমুদ্র ও ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ১২টি পারমাণবিক ওয়ারহেড সক্রিয় মোতায়েন অবস্থায় রেখেছে। এর ফলে প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডার বেড়ে ১৯০টিতে পৌঁছেছে। তবে দেশটি এখনও ‘নো ফার্স্ট ইউজ’ নীতিতে অটল রয়েছে বলে জানানো হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও কৌশলগত ভারসাম্য রক্ষার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts