নিউজ প্রবাসী ডেক্স :

নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার বিশ্বকাপের আবহে রূপ নিয়েছে এক টুকরো ব্রাজিলে। মরক্কোর বিপক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচকে ঘিরে শত শত ব্রাজিলিয়ান সমর্থক সেখানে জড়ো হয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
সবুজ-হলুদ জার্সি ও জাতীয় পতাকা হাতে সমর্থকরা গান, নাচ এবং স্লোগানে মুখর করে তোলেন টাইমস স্কয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শুরুর অনেক আগেই সমর্থকদের উচ্ছ্বাসে প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো এলাকা।
বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিলকে ঘিরে প্রবাসী সমর্থকদের এই উন্মাদনা ফুটবলের প্রতি তাদের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। মরক্কোর বিপক্ষে ম্যাচ শুরুর আগেই টাইমস স্কয়ারে সৃষ্টি হয় উৎসবের আবহ, যা দর্শনার্থীদেরও আকৃষ্ট করে।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের যাত্রা শুরুর আগে সমর্থকদের এই বিপুল উপস্থিতি দলটির প্রতি অটুট সমর্থনেরই বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts