নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অপর একটি জাহাজের ধাক্কায় একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে আটজন এবং পরে আরও চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, বে হারবার লিমিটেডের মালিকানাধীন লাইটার জাহাজটি দুর্ঘটনার কবলে পড়লেও বন্দরের মূল নৌচ্যানেল নিরাপদ রয়েছে। ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts